লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শামীম হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর হাসেমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—বিনয় কুমার (৪৫), তার ছেলে সজীব কুমার (২৫) এবং বিপদ কুমারের ছেলে দীপু মন্ডল (৩০)। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিনয় কুমার ও তার ভাই নিতাই কুমারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, যা আদালতে বিচারাধীন। শুক্রবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন নিতাই কুমারের পক্ষ নিয়ে প্রতিপক্ষের তিনজনকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত বিএনপি নেতা শামীম হোসেন বলেন, "আমি দলীয় প্রভাব খাটাইনি, নিতাই একজন অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে।" লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, "সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
Tag
আরও খবর