সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর।

ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর।

ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর।



ঈদের ছুটি শেষে যাত্রী হয়ে ঢাকা ফিরছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। শনিবার (৫ এপ্রিল) দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা যাত্রীরা লঞ্চ ও ফেরি দিয়ে পারাপার হচ্ছে ।
সকাল থেকে দৌলতদিয়া - পাটুরিয়া নৌ রুটে লঞ্চ ও ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, প্রতিটি লঞ্চে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়। ঈদের চার দিন পর অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুললেও অনেকে ছুটি বাড়িয়ে নিয়েছেন। শুক্রবার-শনিবার ছুটি কাটিয়ে রবিবার থেকে অফিস করবেন কেউ কেউ।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মোঃ মিলন শেখ জানায়,সকাল থেকে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ২২ টি লঞ্চ দিয়ে পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার করছে।
লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় তাদের কর্মস্থলে ফিরতে হচ্ছে এ কারণে যাত্রীদের চাপ বেশি। তবে যাত্রীর এ চাপ আরও কয়েকদিন থাকবে বলে জানান লঞ্চ সংশ্লিষ্টরা।

নার্গিস লঞ্চের কেবিনের যাত্রী আলামীন বলেন,আমি এসে দেখি লঞ্চে মধ্যে অনেক যাত্রী, সময় যত বাড়ছে সঙ্গে যাত্রীর ভিড়ও ততো বেড়েছে। পরিস্থিতি এমন যে সমস্ত সিট ভরে গেছে । পুরো লঞ্চের মধ্যে পা ফেলার মতো জায়গা নেই।

বরকত লঞ্চের যাত্রী হুমায়ূন বলেন, আমি ও আমার পরিবার নিয়ে ছুটি শেষে কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে,পরিবার কে ছেড়ে নিজের গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে হচ্ছে কর্মের জন্য।
অপর একযাত্রী আক্কাস বলেন, আসার সময়ও অনেক যাত্রী নিয়ে লঞ্চ নিয়ে ছেড়ে এসেছে। এখন আবার কষ্ট করে কর্মস্থলে ফিরতে হচ্ছে। আনসার সদস্যরা হাতে হ্যান্ড মাইক নিয়ে অতিরিক্ত যাত্রী না ওঠা ও নির্ধারিত যাত্রী নিয়ে সময়মত লঞ্চ ছাড়ার জন্য মাইকিং করতে দেখছি।এ অবস্থায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এদিকে দৌলতদিয়া ঘটে যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাও রয়েছে। এছাড়া লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে পারে সেটি তদারকির জন্য জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কাজ করছে।
বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সেলিম শেখ বলেন, আমরা সার্বক্ষণিক তদারকি করছি যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ না ছাড়ে। এছাড়াও আমাদের সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , কোস্ট গার্ড,আনসার সদস্যরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে।এছাড়াও দৌলতদিয়া ফেরি ঘাট গুলোতে দেখা গেছে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। দৌলতদিয়া নৌ রুটে ছোট বড় মোট ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।


আরও খবর