'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ীতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষব মিছিল।

রাজবাড়ীতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষব মিছিল।

রাজবাড়ীতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষব মিছিল।



রাজবাড়ীতে গাজার জনসাধারণের উপর গণহত্যার বিরুদ্ধে অনেকবন্ধনে যুক্ত বাংলাদেশফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাবাসী। কর্মসূচি হতে ইসরায়েলী পন্য বর্জনের ঘোষনা দেয়া হয়।

এ উপলক্ষে সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শতশত ছাত্র-জনতা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমেদ, মোস্তফা মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলি, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ জালাল উদ্দীন প্রমুখ।

বিক্ষোভকারীরা , অসহায় ফিলিস্তিনবাসীর পাশে দাড়াতে সকল মুসলিম উম্মাহকে অনুরোধ জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষনা দেন। সেইসাথে ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে দ্রুত জাতিসংঘ সহ বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার আহবান জানান।

জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দের রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবেনা। মহান আল্লাহ’র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।


আরও খবর