কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

“গ্লোবাল স্ট্রাইক ফর গাজা”: রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে শিক্ষক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।


কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজশাহী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজের মূল ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ‘Gaza is Burning – Why is the World Silent?’, ‘Stop Israeli Aggression’—সহ বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনের পক্ষে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা শুধু ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানবতার পক্ষে অবস্থান নিচ্ছি। যেখানে মানবতা বিপন্ন, সেখানে নিরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপস করা।” তারা আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি আমাদের দায়িত্ব তাদের পণ্য বর্জন করা, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।”

আরও খবর