সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯

বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯



বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।


চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো.শাকের আহমেদ সবুজ অভিযোগ করে বলেন, গত কয়েক দিন আগে তিনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের নতুন ঘোষিত কমিটির সমালোচনা করে ফেসবুক একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে কমেন্টস করে কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি হৃদয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে মাববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করে। একই দিন দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ ছাত্রদল নেতা প্রান্ত,রাফি ও তমাল কলেজ প্রাঙ্গণে পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  ফেসবুক স্ট্যাটাস ও পাল্টাপাল্টি কর্মসূচির জেরে হৃদয় আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে হৃদয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে আমাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ এলে পুনরায় পুলিশের সামনে হৃদয়ের অনুসারী ছাত্রদল নেতা তারেকুল ইসলাম তারেক আমার দোকানে এবং আমার ওপর হামলা চালায়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন হৃদয় অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,   কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতৃত্বে সকালে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে মাববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করা হয়। ওই কর্মসূচিতে বহিরাগত সবুজের নেতৃত্বে হামলা চালিয়ে আমাকে ছুরিকাঘাত করা হয়। এতে আমিসহ ছাত্রদলের ৩জন নেতাকর্মি আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


জানতে চাইলে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন বলেন,বহিরাগত একদল যুবক ছাত্রদলের নেতাকর্মির ওপর হামলা চালিয়েছে।  আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস বলেন, বহিরাগত কয়েকজন যুবক কলেজে ছাত্রদল নেতাকর্মির ওপর হামলা চালায় বলে শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, একটা ছেলে অযোগ্য লোক নিয়ে নতুন কলেজ ছাত্রদলের কমিটি হওয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসের সূত্র ধরে ঘটনা ঘটে। ছোরা নিয়ে দৌড়া দৌড়ির খবর শুনেছি। তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও খবর