শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক চেয়ারম্যানের জানাযায় হাজারো মানুষ,রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা।

জানাযার ছবি

রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  জনাব মরহুম আব্দুস সাদেক এর জানাযা।


আজ বুধবার সকাল ১১ টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাযা। রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের কুচকাওয়াজ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় মরহুমকে। বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ প্রিয় নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক এর জানাযায় উপস্থিত ছিলেন রায়পুরার সাংসদ রাজিউদ্দীন আহমেদ, উপস্থিত ছিলেন রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারন। রায়পুরা উপজেলা পরিষদ মাঠ কানাই কানাই পুর্ন হয়ে উঠে জানাযায় শরিক হওয়া মানুষের উপস্থিতিতে। হাজারো মানুষের ঢল নামে প্রিয় নেতার জানাযায় শরিক হতে।


রায়পুরার সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু বলেন " সাদেক আমার ছোট ভাইয়ের মত ছিল, আমৃত্যু আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, আমার খুব কাছের একজন ছিল। কিন্তু শেষ দিকে কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আমার কাছ থেকে সাদেক কে দুরে সরিয়ে রাখে,আমি ওর আত্নার মাগফেরাত কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই"


বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাদেক ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন, ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জাপিয়ে পরেন মুক্তিযুদ্ধে। পরবর্তীতে আমৃত্যু আওয়ামীলীগের প্রতিটা লড়াই সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সাবেক রায়পুরা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি।


জানাযায় উপস্থিত হয়ে আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। তার রাজনৈতিক জীবনে দেশের সেবায় জনগনের সেবায় যেসব কাজ করে গেছেন,তার জন্য কৃতজ্ঞতা জানান সবাই।

Tag
আরও খবর