জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নেত্রকোণার কলমাকান্দায় নগদ টাকাসহ বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, গ্রেফতার ৪

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 15-12-2022 01:23:07 am

নেত্রকোণা জেলার কলমাকান্দায় অভিযান চালিয়ে চার আসামীসহ বিরল প্রজাতির তক্ষক, সিএনজি এবং নগদ টাকা আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।


বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লেংগুড়া বিওপি’র নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ৭ সদস্যের একটি টহল দল লেংগুড়া ইউনিয়নের বটতলা নামক স্থান থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে আসা একটি সিএনজি তল্লাশী করে তাদের আটক করে।



পরে আটককৃত ঢাকা খিলক্ষেত এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ সালাউদ্দিন (৫০), আব্দুল হাফিজের ছেলে মোঃ নাসির উদ্দিন (৫৪), কলমাকান্দা উপজেলার কচুগড়া গ্রামের পিকতেরেসার ছেলে মিসায়েল রাংসা (৪৫) এবং সদর উপজেলার বাইশদার গ্রামের মৃত সোনাহর শেখের ছেলে মোঃ স্বপন মিয়া (৫০)কে তল্লাশী করে বিরল প্রজাতির ৮ ইঞ্চি লম্বা আকৃতির একটি তক্ষক, একটি সিএনজি এবং নগদ ২৫,৯৯০/- টাকা জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য ১২,২৫,৯৯০/-(বারো লক্ষ পঁচিশ হাজার নয়শত নব্বই) টাকা।


পরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। এসময় তিনি আরও জানান, জব্দকৃত তক্ষক, সিএনজি, নগদ টাকা এবং আটককৃত আসামীদেরকে উপজেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর