শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বগুড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

বদলে গেছে ক্যালেন্ডারের পাতা, শুরু হয়েছে নতুন বছর। বাংলা নতুন বছরের প্রথম মাস বৈশাখ। আর বৈশাখের প্রথম এই দিনটিকে বর্ষবরণ উৎসব হিসেবে পালন করার রীতি সে প্রাচীনকাল থেকেই চলে আসছে। বাঙালি জাতির প্রাচীনতম ঐতিহ্য স্মরণ রাখতেই প্রতিবছর নানা আয়োজনে পালিত হয় বৈশাখের প্রথম দিন।
সোমবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে বর্ষবরণ উৎসব। দিনটি উদযাপন উপলক্ষে জেলা শহর সহ উপজেলাগুলোতেও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও আবার বসেছে গ্রামীণ মেলা; যা বৈশাখী মেলা হিসেবে পরিচিত।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্ব দেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, জাতীয় ফুল, ফল ও প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর ১২ টায় শহরে বৈশাখী শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে তারুণ্যের উৎসবে শহরজুড়ে জেলা ছাত্রদলের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও শহরের পৌর পার্কে জেলা জাসাসের আয়োজনে সাতদিন ব্যাপি বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, আলী আজগর হেনা, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
সারিয়াকান্দিঃ সোমবার সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতা-কর্মীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সহ-সভাপতি লাল মাহমুদ, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আযম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ সহ পাঁচশতাধিক নেতাকর্মী।
আদমদীঘিঃ সোমবার সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন শেষে ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন প্রমুখ।

Tag
আরও খবর