ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাঙ্গায় সাবেক স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন


ফরিদপুরের ভাঙ্গায় তালাকের পর থেকে সাবেক স্ত্রী 'অপপ্রচার' ও 'ষড়যন্ত্র' চালাচ্ছেন উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তুজারপুর ইউনিয়নের সৌদি প্রবাসী সাহাবুদ্দিন ফকির। বুধবার দুপুরে তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ।  


সৌদি প্রবাসী সাহাবুদ্দিন ফকির সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, আমি ২০০৪ সালে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার ঢেউখালি গ্রামের সালাম সরদারের কন্যা সালমা বেগমকে পারিবারিক ভাবে বিয়ে করি। এই ঘরে আমার তিনটি কন্যা সন্তান রয়েছে। ২০০৮ সালে আমি ভাগ্য পরিবর্তনের জন্য সৌদি আরবে পাড়ি জমাই। প্রবাসে থাকা অবস্থায় জানতে পারি আমার স্ত্রী বিভিন্ন লোকের সাথে পরকীয়া শুরু করে।  এবিষয় আমার পরিবারের লোকজন আমাকে বিস্তারিত ঘটনা জানায়। 

এ নিয়ে কয়েকবার বাড়িতে শালীস বৈঠক হয়। সর্বশেষ ২০১৯ সালে আমার শ্বশুর বাড়ির লোকজন ও আমার পরিবারের লোকজন আমার বাড়িতে আরেকটি শালীস বৈঠক হয়। উক্ত শালীর বৈঠকে আমার তিনটি কন্যা সন্তান সহ আমার স্ত্রী সালমা আক্তারকে তার বাবা মা তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে যাওয়ার পর আমি ফোন করলে আমার স্ত্রী ফোন ধরে না। আমার শ্বশুর শাশুড়ি বলে আমার মেয়েকে আর তোমার কাছে দিব না। তাকে এক সরকারি পাত্রের সাথে বিয়ে দিয়েছি। এ ঘটনার আগে থেকে আমার স্ত্রীর ভাই সুমন সরদার বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে হুমকি ধামকি দেয় এবং আমার বাড়ি এসে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। এই ঘটনার পর আমি ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেই। 

এরপর আমার শশুর শাশুড়ী সহ বিভিন্ন লোক মাধ্যমে জানতে পারি আমার স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে। 


এরপর তালাক দিয়ে গত ২০২১ সালে আমি ফরিদপুর সদর এলাকায় এক মেয়েকে বিবাহ করি। সেই ঘরে আবার একটি পুত্র সন্তান রয়েছে। গত ১২ এপ্রিল আমার সাবেক স্ত্রী সালমা আক্তার কন্যা সন্তানদের সাথে নিয়ে আমার বাড়ি কাফেরপুরে উঠে। এর দুই দিন পর (গত ১৪ এপ্রিল) আমার সাবেক স্ত্রী ঘরের দরজা বন্ধ করে  আমার মেয়েকে সাবানের গুড়া খাওয়ায়। আমার কন্যা সন্তানকে মেরে ফেলে আমাদেরকে ফাঁসাতে চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আমার কন্যা সন্তানকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে আমার কন্যা থাকা অবস্থায় আমার সাবেক স্ত্রী আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন সৌদিতে থাকা অবস্থায় কষ্টে কামানো লক্ষ লক্ষ টাকা, স্বর্ন অলংকার সব নিয়ে গেছে । আমার এই প্রথম স্ত্রীকে ১০ কাঠা জমিও লিখে দিয়েছি। আমাকে নিঃস্ব করে তারপর ও তিনি ক্ষ্যান্ত হননি। তাই আপনাদের সাংবাদিকদের কাছে দাবি জানাই,  আপনারা সুষ্ঠু তদন্তপূর্বক একটি প্রতিবেদন প্রকাশের অনুরোধ করছি।


এ বিষয়ে সৌদি প্রবাসী আরেক ভাই আব্দুল কাইয়ুম বলেন, আমার ছোট ভাইয়ের সাবেক স্ত্রী সাংবাদিকদের নিকট আমাকে ও আমার ভাই-বোনদের উপর মিথ্যা দোষারোপ করছে। আমরা নাকি ভাতিজিকে হত্যা করার অভিযোগ তুলে মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ উপস্থাপন করছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও খবর