জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2022 02:20:50 am

◾ আবদুল আযীয কাসেমি 


নামাজ ইসলামের প্রধান ইবাদত। ইসলামে বিভিন্নভাবে নামাজে উৎসাহ দেওয়া হয়েছে। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যেতে বারবার প্রেরণা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো।’


আয়াতে বিশেষভাবে জুমার দিনের কথা বলা হলেও এর বিধান সব নামাজের জন্য প্রযোজ্য। বিশেষভাবে জুমার নামাজের আজানের পর নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা বৈধ নয়। মুয়াজ্জিনের ডাক শোনামাত্রই সবার উচিত মসজিদে ছুটে যাওয়া এবং মসজিদে গিয়ে সবার আগে সামনের কাতারে বসার চেষ্টা করা। হাদিস শরিফে এর বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। 


হজরত আবু হুরায়রার এক হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যদি লোকেরা জানত যে, আজান দেওয়া ও প্রথম কাতারে বসা কত মর্যাদাপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ সওয়াবের কাজ, তবে তারা প্রথম কাতারে বসার জন্য ও আজান দেওয়ার জন্য লটারি দেওয়ার প্রয়োজন হলে তার জন্যও তারা প্রতিযোগিতা করত।’ (বুখারি) 


একবার মহানবী (সা.) বললেন, ‘নামাজে একেবারে প্রথম কাতারে যারা বসে, তাদের আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে নেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমত প্রার্থনা করেন।’ সাহাবায়ে কেরাম বললেন, ‘দ্বিতীয় কাতারে যারা বসে, তাদের জন্যও?’ তিনি আগের কথাটি পুনরায় বললেন। আবার দ্বিতীয় কাতারে বসা লোকদের কথা জিজ্ঞেস করলে আবারও একই উত্তর দেন। চতুর্থবারে এসে তিনি বললেন, দ্বিতীয় কাতারের লোকদের জন্যও এ ফজিলত রয়েছে।’ (মুসনাদে আহমাদ) অর্থাৎ, তিনবার এ দোয়া পায় প্রথম কাতারের লোকজন। দ্বিতীয় কাতারের লোকজন পায় মাত্র একবার।


লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৪ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২০ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে