অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2025 01:38:58 pm

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নের জন্য ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে চীন।


রবিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।


চীনের জন্য স্বাস্থ্যখাতের ভালো বাজার হতে পারে বাংলাদেশ জানিয়ে নূরজাহান বেগম বলেন, কোভিডের সময়ে সবচেয়ে বেশি টিকা চীন থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।


এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে।

আরও খবর