ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রার অন্যের জমি হইতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মৃত হাজের গাজীর পুত্র মোঃ আছের আলী গাজী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এ অভিযোগ করেন।

বাদী ও অভিযোগ সুত্রে জানা যায়, বাদী দক্ষিণ বেদকাশী মৌজার এসএ খতিয়ান নং ৫৯৯ এসএ ৫০০৭ নং দাগে মোট জমির পরিমাণ ০.৩৩ একর সম্পত্তি খরিদ সুত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছেন। কিন্তু আলাউদ্দিন ও আবুল হোসেন গাজী জোর পূর্বক বাদীর জমি হইতে ড্রেজার মেশিন লাগাইয়া বালু উত্তোলন করিতেছে। তারা কোন আইন আদালত না মানিয়া সম্পূর্ণ গায়ের জোরে বলিয়ান হয়ে প্রভাবশালিদের দ্বারা প্রভাবিত হইয়া বালু উত্তোলন চলমান রাখিয়াছে। বিবাদীরা জমির যে স্থান হইতে বালু উত্তোলন করিতেছে তাহার আশেপাশে জনবসতি রহিয়াছে। বালু উত্তোলনের কারণে বাড়ি ঘরে ফাটল ধরিয়াছে। যেকোনো সময় বাড়ি ঘর ভেঙ্গে পড়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান। সেখানে যাইয়া বাদী তাহাদের অন্যায় কাজে বাধা প্রদান করিলে আমাকে লাঠিসোঠা লইয়া মারপিট করিতে উদ্যত হইয়া তাড়াইয়া দেয়। হুমকি দিয়া বলিতেছে যে তাদের ক্ষমতা উপরের লেভেলের, এরপর বাধা দিলে এলাকা ছাড়া করিবে। ইতিপূর্বে আমি বিভিন্ন উপায়ে উপজেলা প্রশাসনকে অবহিত করিলে তাৎক্ষনিক বালু উত্তোলন বন্ধ হলেও পরবর্তীতে তারা ড্রেজার মেশিন দিয়া বালু উত্তোলন অব্যহত রাখিয়াছে। বাদীর জমি হইতে জোর করে বালু উত্তোলন করা যাহা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।
 
এ ব্যাপারে অভিযুক্ত আবুল হোসেন মুঠোফোনে জানান আমরা বাদীর জমি থেকে বালু উত্তোলন করছি না। আমরা রাস্তার কাজে নিজেদের জমি থেকে বালু উত্তোলন করছি।  উপজেলা নির্বাহী অফিসার কয়েকবার কাজ বন্ধ করলেও আমাদের কাজ একটু বাকী থাকায় কাজ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি, গ্রাম পুলিশ পাঠিয়ে তাৎক্ষনিক বন্ধ করেছি। তবুও যদি তারা আবার বালু উত্তোলন করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Tag
আরও খবর