‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ


আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আমার দেশ পাঠকমেলা কিশোরগঞ্জ উপজেলা শাখা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ। 


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা তিন টায় প্রায় দেড় ঘন্টাব্যাপি স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট ও পত্রিকাটি বন্ধ করে কন্ঠরোধ করে রেখেছিল। যাতে আমার দেশ সত্য লিখতে না পারে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশোর অধিক মামলা দিয়েই ছাড়েননি, সন্ত্রাসী দিয়ে তাকে কোর্টে হত্যার চেষ্টাও করেছে। এরপরও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। সেই আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। যাতে পত্রিকাটি সত্য লিখতে না পারে। সেটা এই নতুন বাংলাদেশে সম্ভব নয়। আমার দেশ’র সাথে গোটা বাংলাদেশের মানুষ রয়েছে। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করা হয় মানববন্ধন ও সমাবেশে। 


মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ। আমার দেশ পাঠকমেলার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, শিক্ষক ও পাঠকমেলার সদস্য শিক্ষক শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ,দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মাফি মহিউদ্দিন প্রমুখ। 


আমার দেশ পাঠকমেলা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবসহ সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে।  

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে