মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

দৌলতদিয়া ঘাটে ইসলাম পরিবহন বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত।

দৌলতদিয়া ঘাটে ইসলাম পরিবহন বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ‘ইসলাম পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলকে চাপা দিলে দুজন আরোহী গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে ফেরি থেকে নামার সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন মোঃ মিলন হাওলাদার (৩২), যিনি মাদারীপুর জেলার বাসিন্দা। অন্যজন আনিচ (৩০), যিনি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গোয়ালন্দ আল্লাহদি পুর হাইওয়ে থানার এসআই রাসেল শেখ বলেন, “বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দায়ী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ দুর্ঘটনার ফলে ফেরিঘাট এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।'' দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন,"আমি ঘাট থেকে খবর পায় যে গোলাম মওলা ফেরি থেকে ইসলাম পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটে নাই। সবাইকে সাবধানতা সাথে ফেরী পারাপার হওয়ার জন্য অনুরোধ করা হলো।
আরও খবর