জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পবিপ্রবিতে ভিএসএ-র আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(ভিএসএ) -এর আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন।
‎
‎রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণবন্ত এ আয়োজনে দূরদূরান্ত থেকে আগত গবাদিপশু ও পোষাপ্রাণির চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি উপস্থিত খামারিদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় ।
‎
‎অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন টিচিং ভেটেরিনারি চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ডা. এস এম হানিফ। চিকিৎসা কার্যক্রমে ভেটেরিনারি ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও সরাসরি অংশগ্রহণ করে নিজেদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়।
‎
‎চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা এ ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।”
‎
‎মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, "খামারিদের কল্যাণে আমরা নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করে থাকি।ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।"
‎
‎ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
‎আয়োজকদের এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের মানবিক ও যোগ্য ভেটেরিনারিয়ান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। গবাদিপশু ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য এমন সেবামূলক কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা এ ধরনের ইতিবাচক উদ্যোগের সাথে রয়েছে এবং থাকবে।”
‎
‎উল্লেখ্য, ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক গবাদিপশু ও পোষাপ্রাণির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। এ মহতী আয়োজনের মাধ্যমে খামারিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ সুরক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা সৃষ্টি করা হয় ।

আরও খবর