কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

"আমার দেশ" প্রত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে আমার দেশ পাঠক ফোরাম-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ৭১ টেলিভিশনের মালিকের প্রত্যক্ষ মদদে আমার দেশ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমান বারবার হয়রানির শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।” মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর