‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ মে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে কুলিয়ারচর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর সভাপতিত্বে র‍্যালী উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, কনক অটো রাইছ মিলের মালিক শহিদ উদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠনের সভাপতি মো. আলফাজ উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মালিক ও শ্রমিক এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান এর সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান।
আরও খবর