কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

মাগুরায় শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


মাগুরার  শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে নছিমন চালক মনিরুল ইসলাম (৪৫) গুরুতর হয়েছে। নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল  ১০ টার দিকে গয়েশপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুরের সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝায় নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নছিমন চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে লাঙ্গলবাদ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্টান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। গুরুতর আহত নছিমন ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলা পরিদর্শন করেছে।

Tag
আরও খবর