‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন

ছবি সংগৃহীত

#মান্নান হাওলাদার সভাপতি আবু হোসেন পনি সাধারণ সম্পাদক নির্বাচিত 

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম নির্বাচিত।

১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন। এবার সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হলেন। নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, (৭ মে, বুধবার) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির ঘোষিত তফসিল অনুযায়ী মোট ৪২৬ জনের মধ্যে ৪২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক উপজেলা সভাপতি এস এম ফরিদ উদ্দিন আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি), শেখ রুস্তুম আলী, জাকির হোসেন ঝংকার ফকির এবং মৃধা নজরুল ইসলামের পুত্র মৃধা ফখরুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সুব্রত মজুমদার, সাকির হোসেন, মৃধা তরিকুল ইসলাম, ফারুক মৃধা ও শেখ মোস্তাফিজুর রহমান জনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা সমন্বয়ক এম এ সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘ ১৭ বছর ধরে মোংলা উপজেলা বিএনপিতে কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কেন্দ্রীয় নির্দেশনায় দলকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় নেতা নির্বাচনের প্রস্তুতি। পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ৭ মে নতুন করে সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি।

নেতাকর্মীরা জানান, এত বছর পর অবাধ ও সুষ্ঠু পরিবেশে নিজেদের নেতা নির্বাচনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। গণতান্ত্রিক চর্চার এই উদ্যোগকে উপজেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও স্বাগত জানিয়েছেন।

সন্ধ্যার মধ্যেই ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন বিজয়ী নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কর্মী-সমর্থকেরা।এবং মোংলা জুড়ে বিরাজ করছে এক উৎসবের আমেজ।


আরও খবর