ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

শান্তিপূর্ণ আন্দোলন থেকে দক্ষিণবঙ্গ অচল: ববির শিক্ষার্থীদের আল্টিমেটাম


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।


সোমবার (১২ই মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের এক অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে।


বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ ২৮তম দিনে তারা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা অভিযোগ করেন, বারবার রাষ্ট্রপক্ষকে জানানোর পরেও কোনো সাড়া মেলেনি। শিক্ষার্থীরা আরও বলেন, যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তারা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল দুপুর ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্য শূচিতা শরমিনকে অপসারণ করা না হয়, তবে তারা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।


আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, আপনারা জানেন, আমরা গত ৪ঠা মে এক দফা কর্মসূচি ঘোষণা করেছি। পরবর্তীতে আমরা ধীরে ধীরে কঠোর কর্মসূচির দিকে এগোচ্ছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে একাডেমিক শাটডাউন দেওয়া হয়েছে। আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করছি, সেটা শান্তিপূর্ণভাবেই করছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সেইভাবে সাড়া দিচ্ছে না।আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। সেই জায়গা থেকেই আমরা আগামীকাল ‘দক্ষিণবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করতে যাচ্ছি। যদিও আমরা এটা করতে চাই না—আমাদের চাই না সাধারণ মানুষের কষ্ট হোক।আমরা চাই, আমাদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে কর্তৃপক্ষ যেন একটি সমাধান দেয়। তাহলে শান্তিপূর্ণ পরিবেশেই সমস্যার সমাধান সম্ভব হবে।


আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা এতদিন শান্তিপূর্ণভাবে আমাদের দাবি-দাওয়া জানিয়ে আসছিলাম, এমনকি এক দফা দাবিও শান্তিপূর্ণভাবে উপস্থাপন করেছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি কোনো কর্ণপাত করছে না। এই পরিস্থিতির প্রেক্ষিতে, আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। আগামীকাল দুপুর ২টার মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, তবে আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণাঞ্চলসহ সারাদেশ অচল করে দেব।


বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, "আমরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি।"


কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, "এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের কারণে কেউই ভালো নেই। এই ফ্যাসিস্ট মনোভাবের স্বৈরাচারী ভিসি যদি বহাল থাকেন, তাহলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়কে রক্ষার স্বার্থে আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে আছি।"



Tag
আরও খবর