মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে একদিনে একাধিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

নান্দাইলে একদিনে একাধিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও


ময়মনসিংহের নান্দাইলে আকস্মিকভাবে সরেজমিন একদিনে একাধিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।


নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসাবে বৃহস্পতিবার (১৫ মে )সকালে তিনি ঘোষপালা ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এস এস সি (দাখিল) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। 


এছাড়াও ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ;মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন ইউএনও। এসময় ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।


ইউএনও শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি,শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ,অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।


তিনি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও  ইউনিয়ন পরিষদে সেবাগ্রহীতাদের জন্য সঠিক সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।সেবা থেকে যেন কেউ বঞ্চিতা না হন। 


ইউএনও সারমিনা সাত্তার জানান, বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি।শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।

Tag
আরও খবর