ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

জিলাপির লোভ দেখিয়ে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি

 যশোরের মনিরামপুরে শিশু শ্রেণিতে পড়ুয়া চার বছরের এক শিশুকে জিলাপি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গালিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আল আমিন ওই গ্রামের মাহাতাব গাজীর ছেলে। পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
শিশুটির বাবা অভিযোগ করেন, আল আমিন আমার চার বছর তিন মাস বয়সী শিশু শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জিলাপি খাওয়ানোর লোভ দেখিয়ে গত শনিবার সকালে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সে মেয়েটির ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আল আমিন তাকে ছেড়ে দেয়। পরে মেয়ে বাড়ি এসে সব খুলে বলে।
অভিযুক্ত আল আমিন বলেন, শিশুটি আমার পুতনী পরিচয় হয়। আমি সবসময় ওকে আদর করি। শনিবার সকালে ওরে কুলে তুলে আদর করেছি। পরে রাতে লোকজন এসে আমাকে ঘর থেকে ডেকে নিয়ে মারপিট করেছে। আমি নির্দোষ। ঘটনা সাজানো।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আল আমিন নামে এক যুবককে পিটুনি দিয়েছে লোকজন। অভিযুক্ত যুবক আমাদের হেফাজতে আছে। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর