‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ফল প্রকাশ ছাড়াই কুবির আইন বিভাগে নতুন সেমিস্টারের পরীক্ষা

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল প্রকাশ না করেই নতুন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ৪ নভেম্বর। একইবছর, ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয় ২৩ অক্টোবর এবং শেষ হয় ৩ নভেম্বর। অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তবে কোনো ব্যাচেরই রেজাল্ট প্রকাশ না করে এবছরের এপ্রিল মাস থেকে তাদের পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়। 

বিভাগের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা বলছেন, ফলাফল হাতে না থাকায় নতুন সেমিস্টারে কতটা ভালো বা খারাপ করেছি, তা বুঝে প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। এতে শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এই বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোর্শেদ কাজেম বলেন, "এটা আসলেই ঠিক না। আমরা চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে সময়মতো দেওয়া সম্ভব হয়নি। বাইরে যে খাতাগুলো যায়, সেগুলো সময়মতো ফিরে আসে না। পরীক্ষা কমিটির চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ে তিনি জানান, রেজাল্ট অতি দ্রুত দেওয়া হবে। ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের রেজাল্ট আনঅফিশিয়ালি দেওয়া হয়েছে। তবে ২০২২-২৩ সেশনের রেজাল্ট এখনও দেওয়া হয়নি, যদিও আজকের মধ্যে সাবমিট হওয়ার কথা। পরীক্ষা কমিটির চেয়ারম্যানের কাছ থেকে জানতে হবে—এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে।" 

পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, “আমরা বর্তমান প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই বিশ্ববিদ্যালয়কে একটা জায়গায় নিয়ে আসার জন্য কাজ করছি। এই বিষয়ের দায় আমরাও অস্বীকার করছি না। আইন বিভাগ থেকে অনেক সময় বলা হয় যে, বাইরে থেকে খাতাগুলো সঠিক সময়ে আসে না। এর দায়ভার পরীক্ষা কমিটির যেমন আছে, আমাদেরও তেমন আছে।ভিসি এবং প্রো-ভিসি স্যারের কড়া নির্দেশনা আছে,যে ডিপার্টমেন্ট রেজাল্ট প্রকাশ করবে না, তারা পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে না। আমরাও সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরীক্ষা কমিটি তাদের জায়গা থেকে স্ট্রং থাকলে, আমাদেরও কাজ করতে সুবিধা হয়। 

প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আমাদের পরিষ্কার নির্দেশনা আছে রেজাল্ট হাতে না পেয়ে যেন পরবর্তী সেমিস্টারের রুটিন প্রকাশ না করা হয় এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া না হয়। তারপরও আমি পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষার কমিটির সাথে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবো।”
আরও খবর