ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় বেতন বৃদ্ধির দাবি ও শ্রমিকদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে মিল গেটে বিক্ষোভ করেন এস লাইট গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা।



মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকার ওই ফ্যাক্টরির শ্রমিকরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করে। পরে শিল্প পুলিশ দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।


শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরিতে তারা প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করছেন। তারা অনেকদিন ধরে বেতন বৃদ্ধির জন্য দাবি করে আসছেন। তাদের সাথে ফ্যাক্টরির লোকজন প্রায়ই খারাপ ব্যবহার করেন। বেতন বৃদ্ধির জন্য বারবার দাবি ও খারাপ ব্যবহারের জন্য প্রতিবাদ করা হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা মিল গেটে বিক্ষোভ মিছিল করেন।


কারখানার এইচআর অ্যাডমিন ম্যানেজার গোলাম নবী বলেন, তাদের ফ্যাক্টরি এক বছর হলো উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। এ বিষয়ে আলোচনা হচ্ছে, বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া শ্রমিকদের সাথে খারাপ ব্যবহারের বিষয়টির সুরাহা হয়েছে।



ময়মনসিংহ শিল্প জোন-৫-এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, এস লাইট গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে মিল গেটে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। ফ্যাক্টরির মালিক দেশের বাইরে আছেন এবং আগামী সপ্তাহে তিনি দেশে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে ওই কর্মকর্তা জানান।

Tag
আরও খবর






6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

১ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে


6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে