অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বড়লেখায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৪ প্রবাসীকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্টে ১৪ জন প্রবাসীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।


অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা  আব্দুল হামিদের সভাপতিত্বে ও শামীম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক খোরশেদ আলম,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম,নিসচা সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, পরিষদের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান, দুবাই প্রবাসী মঈন উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলায়াত করেন মাওলানা হাফিজ শাকিল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দুবাই প্রবাসী আফজল হোসেন।


এসময় বক্তারা বলেন,প্রবাসীদের কারনেই  বাংলাদের অর্থনৈতিক  দিকটা সমৃদ্ধশালী হচ্ছে।এই রেমিট্যান্স যুদ্ধাদের কারনেই দেশের অর্থনৈতিক চাকা সচল আছে।তাদের ঘাম ঝরানো আর পরিশ্রমের টাকায় দেশ উন্নতি লাভ করছে।প্রবাসীদের মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। সংগঠনের মাধ্যমেই প্রবাসীদের পাঠানো অর্থ হতদরিদ্র, অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।


অনুষ্ঠানের শেষে ১৪ জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।তারা হলেন-তারেক আহমেদ,হাফিজুর রহমান, মাসুক উদ্দিন,সাইফুর রহমান,আফজল হোসেন,মঈন উদ্দিন,কামরুল ইসলাম,শামীম আহমেদ,ফয়সল আহমেদ,আব্দুল হামিদ,মন্তজির আলী,জাকির হোসেন,মো: সাইদুল ইসলাম,এমদাদুল হাসান ফাহিম।

আরও খবর