অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুলিয়ারচরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রুবার ৩০ মে বিকালে কুলিয়ারচর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

এসময় কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজলু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি বাছির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম ও পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা। 

এর আগে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ২৪ মিনিট আগে