শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

৪৮তম বিশেষ বিসিএস : প্রিলিমিনারি ও ফলাফলের তারিখ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2025 07:31:23 am

চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ ৪৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, দেশে চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ বিসিএসের গেজেট ২৭ মে প্রকাশিত হওয়ার পরপরই দেরি না করে ২৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।



৪৮তম বিশেষ বিসিএসের অনলাইনে আবেদন ১ জুন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার ৩ দিনের মধ্যে অর্থাৎ ২১ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। বিশেষ এই বিসিএসের জন্য আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সাধারণ প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫০ টাকা।


উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন, সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।


আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৬১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৩১ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে