বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

লাখাইয়ে বুল্লা বাজার মেলা উপলক্ষে মৃৎ শিল্পীরা খেলনা সামগ্রী তৈরিতে ব্যস্ত।

লাখাইয়ে বুল্লার মেলা উপলক্ষে মৃৎ শিল্পীরা খেলনা সামগ্রী তৈরীতে ব্যস্ত।

লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহবায়েজিদ( রঃ) মাজারে বার্ষিক ওরস আগামী শনিবার (২৪ ডিসেম্বর)  অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। এদিকে এ মেলাকে সামনে রেখে বুল্লাবাজার এর পার্শ্ববর্তী পূর্ববুল্লা গ্রামের কুমার পল্লীতে চলছে বাহারী রকম ও রঙের  পন্য তৈরির ধুম।প্রতি বছরের ন্যায় এ বছরও কুমার পল্লীর মহিলা তাদের নিপুণ হাতে মাটি দিয়ে তৈরি করছে হরেকরকম খেলনা।মাটির তৈরী এ খেলনাকে আকর্ষনীয় করতে দেওয়া হচ্ছে  রঙের নানা ধরনের কারুকাজ। কারুকাজের বেশ কদর রয়েছে এ মেলায়।খোঁজ নিয়ে জানা পূর্ব বুল্লা গ্রামের বাসন্তী রানী রুদ্র পাল(৬৫) ও তার বোন মালতী রানী রুদ্রপাল দীর্ঘদিন যাবত  এ মাটির তৈরী পন্য তৈরির কাজ করে আসছেন। সারাবছর  এ পন্যে তেমন চাহিদা না থাকলেও  মেলায়  বেশ চাহিদা থাকে।এতে তাদের আয়- রোজগার ও ভালো হয়। কিন্তু দিন দিন রঙের মূল্য বৃদ্ধি পাওয়ায়  পন্য তৈরির খরচ বেড়ে যাওয়ায়  কমে গেছে মুনাফাও।এ বিষয়ে  বিধবা বাসন্তী রানী রুদ্র পাল  ও তার বোন মালতী রানী রুদ্র পালের সাথে আলাপকালে জানান  এক সময় অনেক পরিবার এ পেশায় জড়িত ছিল।তবে বাজারে প্লাস্টিকের পন্যের সহজলভ্যতায়  মৃৎ পন্যের চাহিদা কমে যাওয়ার  এ পেশায় টিকতে না পেরে পেশা বদল করেছে। কিন্তু আমাদের পরিবারে উপার্জনক্ষম তেমন কেউ না থাকায়  জীবিকার তাগিদে এ বয়সে এসে এ পেশাকে আঁকড়ে ধরে রয়েছি। আমাদের এ কাজে বাড়ির  অন্যরাও সহযোগিতা করে থাকে।আমারা সারাবছর মাটির হাঁড়ি-পাতিল  তৈরি করে থাকি।এতে তেমন আয় না হলেও কোন রকমে সংসার চলে।আশা থাকে মেলায় খেলনা সামগ্রী তৈরী করে  দুপয়সা লাভের  মুখ দেখব।তবে এবছর এ নিয়েও রয়েছে শংকা।কারন একদিকে  মাটি সংগ্রহ ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি সেই সাথে  রঙের মূল্য বৃদ্ধি তো রয়েছেই।বিকল্প কোন উপায় না থাকায় বাধ্য হয়ে এ কাজ করে পন্য তৈরি করছি।এ ব্যাপারে  বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান  এডভোকেট খোকন চন্দ্র গোপ এর সাথে আলাপকালে জানান  পূর্ববুল্লা গ্রামে এ সময় অনেক পরিবার মৃৎ শিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে অনেক পরিবার পেশা বদল করেছে। যাঁরা এখনো রয়েছে তারা খুবই অভাব অনটনে দিনাতিপাত করছে। আমি নির্বাচিত হওয়ার পর বাসন্তী রানী রুদ্র পাল  ও মালতী রানী রুদ্র পাল  এর পরিবারের জন্য ভিজিডি ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করেছি। এ ছাড়াও বিগত বন্যায় ক্ষতি গ্রস্থ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। তাদের একটি ছেলে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলে তার পরিবারের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করেছি। তাদের এক প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতার ব্যবস্থা করেছি। আমি আমার সাধ্য মতো তাদেরকে সহযোগিতা করে আসছি।

Tag
আরও খবর