চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বড়লেখায় ৯ জুন জামায়াতের ঈদ পুণর্মিলনী সমাবেশ : আসছেন আমীর ড. শফিকুর রহমান

lবাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৯ জুন ঈদ পুনর্মিলনী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়া দলীয় নেতাকর্মীদে মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 


সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ফিনল্যান্ড প্রবাসী ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বড়কন্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান। 


এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক পৌর আমির খিজির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ৯ জুন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সমাবেশে ইসলামী ব্যাংক বড়লেখা  শাখার সামনে অনুষ্ঠিত হবে।  একই দিন সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হবে মহিলা সমাবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে অমুসলিম সমাবেশ। পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 


এদিকে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বড়লেখায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

Tag
আরও খবর