‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। শনিবার দুপুর ১২ টার সময় গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গেছে, শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৬ টার সময় রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেল স্টেশন সামনে থেকে অভিযান করে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন বিপিএম ও তার সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গেড়াখোলা এলাকার বাসিন্দা মোঃ রাব্বি বিশ্বাস ওরফে নবাব (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই মাদকের খবর পাওয়া যাবে, সেখানেই পুলিশ অভিযান চালাবো।"
আরও খবর