ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুড়িগ্রামে দূরপাল্লার বাস চাপায় নিহত-২





কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনীতে নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত মিশুককে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। এসময় কোচের ড্রাইভার স্বপনকে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজন আব্দুল হান্নানের বাড়ি রাজারহাটের টগরাইহাট এলাকায়। অপর জনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।


পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা জানায়, শনিবার সকাল ৮ টার দিকে উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের একটি দিবা কোচ ত্রিমোহনী এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে। কোচটি প্রথমে নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত মিশুককে চাপা দিয়ে একটি মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। মিশুকের চালক লাফিয়ে বেঁচে গেলেও মিশুকে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও মিশুকের পিছনে দাড়িয়ে অপর একজন নিহত হয়।


সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: লিটন মিয়া জানান, দিবা কোচটি নিয়ন্ত্রন হারিয়ে একটি মিশুককে চাপা দিয়ে একটি গাছ ভেঙ্গে মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।


কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামে একটি দিবা কোচের চাপায় দুইজন নিহত হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বপন নামের ড্রাইভারকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ জাসপাতালে পাঠানো হয়েছে। কোচটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।



ছবি- ইমেইলে।


আরও খবর