মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চিলমারীতে লাইট হাউজের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫শে জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে "উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লাকী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আতিকুজ্জামান।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন। সবাই যেন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে কাজ করে যাচ্ছেন। তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তীতে যে গুলো  করনীয় আছে, সে বিষয়ে সচেতন হতে পারবেন বলে জানান। লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় "Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls" প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছেন।


আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুুক্তিযোদ্ধা, চিলমারী উপজেলা কো-অর্ডিনেটর হামিদা আক্তার হেনা, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ আরও অনেকে বক্তব্য রাখেন। প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

আরও খবর