আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় বসতঘরে ঢুকে এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১ টার দিকে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের ব্রিকস্ ফিল্ড ব্যবসায়ী মৃত: বাচ্চু কোম্পানির স্ত্রী।

নিহত নারীর ছেলে ব্রিকস ফিল্ড ব্যবসায়ী সোহেল প্রধানীয়া জানান, প্রতিদিনের ন্যায় রাত ১১টায় তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে ঘরের রুমে খোঁজেন। এ সময় বাসার স্টিলের আলমারীসহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান। তার মায়ের রুমে রক্ত মাখা বালিশ দেখতে পেয়ে পুলিশ ও আত্মীয়-স্বজনদের খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পান।

এসময় তার ব্যবসায়িক কাজের সাড়ে ৪ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা। তার দাবি দুর্বৃত্তরা তাকে হত্যা করতে এসে, ঘরে না পেয়ে, তাদের দেখে ফেলায় তার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

এলাকাবাসী বলছেন, মহিলা রাতে বসতঘরে একা ছিলেন। তার ছেলে সোহেল প্রধানীয়া রাতে বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজখুজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে দুবৃত্তরা ঘরে প্রবেশ করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে ওই মহিলাকে হত্যা করেছে। পরে বাড়ির পাশে ময়লার ঝোপে লাশ রেখে চলে যায়। তার নাক দিয়ে রক্ত পড়ছে। শরীরে তেমন আঘাত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর