ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ডেনভার বডি স্প্রে ও মদ জব্দ প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চরাঞ্চল হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ সিভিল সার্জন হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রহমত ও বরকতের দরজা খুলে দেয় যে আমল গুলো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া

বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া


সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। রবিবার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

​স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিগত সময়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থাকার পাশাপাশি তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ সম্পাদক পদে তার প্রার্থিতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

​মনোনয়ন ফরম সংগ্রহের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জিয়াউর রহমান জিয়া বলেন, দল ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী দিনে বহুলী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

​মনোনয়ন ফরম সংগ্রহের সময় বহুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন বিএনপি আগামীতে আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও খবর