নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাসানুজ্জামান সানি। প্রধান মেহমান ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সানি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ করে তোলাই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং তাদের সৃজনশীলতা তুলে ধরতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে ২৮টি প্রদর্শনী স্থান পায়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার ১৯টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৪২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জান বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ওমর ফারুক, সমাজসেবক রিদওয়ানুল হক, আবু সাঈদ বাবলু, সংগঠক ফয়সল তৈমুর, সাংবাদিক এম আনোয়ার হোসেন ও মোমিন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাক্তার মাওলানা মো. নুরুন্নবীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর