মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতেউলিপুরে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


এ সময় সাবেক তিন নির্বাচন কমিশনারের প্রতিকৃতিতে জুতার মালা পড়িয়ে প্রতিবাদ করা হয়। পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, মহিলা দলের নেত্রী রিনা বেগম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।


এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মেদ, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে বিতকির্ত ও এক তরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে দানবে পরিনত করেছিল। ওই তিন নির্বাচনের নির্বাচন কমিশনের সকল সদস্যসহ মাঠ পর্যায়ে যারা প্রহসনের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের সকলের বিচার দাবী করেন।
আরও খবর