শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

চাচীর গোসলের ভিডিও করে ব্লাকমেইল, তারপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার যুবক

বগুড়ার সারিয়াকান্দিতে মাহমুদুল হাসান (২৫) নামে একজন যুবক চাচীর অশ্লীল ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করেছে। এরপর তার নিকট থেকে টাকা দাবি করে ব্লাকমেইল করেছে। এরপর সে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এ সময় তার বন্ধু সজিব মিয়া (২৪) কেও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়া গ্রামের মাসুদ পারভেজের ছেলে মাহমুদুল হাসান তার চাচীর অশ্লীল ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারণ করে। তার চাচীর গোসলের সময় মাহমুদুল বাড়ির ছাদ থেকে তার নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার চাচীর ভিডিও ধারন করে। পরে মাহমুদুল তার চাচার সাথে ইমোর সাহায্য এ ভিডিও চিত্র নিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। মাহমুদুলের চাচা ঢাকায় একটি কারখানায় চাকুরী করেন। পরে বিষয়টি নিয়ে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প থেকে মাহমুদুলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদুলসহ তার বন্ধু একই ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সজিব মিয়াকেও (২৪) গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি করে গাজা এবং হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বার্মিজ চাকুসহ ২ টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকেই ২ মাস করে কারাদণ্ড প্রদান করেছে। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, চাচীর আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ এবং মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্র রাখার দায়ে তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়েছে। তাদের শুক্রবার বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর