মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে



নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে 


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর সহরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শী জগন্নাথ,বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব।

২৭ জুন শুক্রবার শহরের কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে এই রথযাত্রা নানা অলিগলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর ছিল পুরো শহর। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই হাতে পুষ্প, মন্ত্রোচ্চারণ ও ঢাক-ঢোল নিয়ে যোগ দেন এই রথযাত্রার মহোৎসবে।


রথযাত্রার আগে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পূজা ও অঞ্জলির আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও শান্তির বার্তা দেয়।”


নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন ছিল তৎপর। স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রথযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন।


আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে উল্টোরথ ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে এক মিলনমেলা।


এভাবেই ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের প্রাণের মিলনে আজ মুখর হয়ে উঠেছিল গোটা নোয়াখালী জেলা।

আরও খবর