৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাহফুজুল হক পিয়াস, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাস 'বাতায়ন'র ধাক্কায় কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া সদরের ভাদালিয়া কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।


জানা যায়, ভাদালিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার ৬ সদস্যের জরুরি টিম সকাল ৮টা থেকে দায়িত্ব পালন করছিলো। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী ১টি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করে বাতায়ন বাসটি। এ সময় সড়কে দায়িত্ব পালনরত হাফিজুর রহমানকে রহমানকে ধাক্কা দেয় বাসটি। পরে আহত অবস্থায় হাফিজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, জানাজা শেষে পরিবারের নিকট আমরা লাশ হস্তান্তর করবো।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রারসহ কয়েকজন এসেছিলেন। আমি উনাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে আগামীকাল ক্যাম্পাসে গিয়ে স্যারদের সঙ্গে বিস্তারিত কথা হবে।


এছাড়াও মামলা বা জিডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টা আমাদের কর্তৃপক্ষ আছেন। এসপি স্যার যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই কাজ করা হবে।