শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2025 06:37:03 pm

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বড় আকারের উদ্যোগ নিয়েছিলো সরকার। করা হয়েছিলো ৪০ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা। বলা হয়েছিলো এক দুই মাসের মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্ত বিজ্ঞপ্তি প্রকাশতো দূরের কথা নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়ার কারণ শিক্ষকদের আন্দোলনের ওপর চাপাচ্ছে শিক্ষা অধিদপ্তরের কিছু কর্মকর্তা। তারা বলছেন, কিছুদিন পরপর শিক্ষকদের আন্দোলনের কারণে কাজে বেগ পেতে হচ্ছে। কারণ তাদের আন্দোলনের চাপ সরকার মন্ত্রণালয়ের ওপর দিচ্ছে।


তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিপিই’র এক কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় শুরু না হওয়ার কথা অস্বীকার করেছেন।


তিনি  বলেন, ‘নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। যে কোনো সময় বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এতে কোনো সন্দেহ নেই।’


তিনি আরও বলেন, ‘বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামতের অপেক্ষায় আছে অধিদপ্তর। মতামত পাওয়ার পরই কোটা বাতিলের পরিপত্র জারি হবে এবং এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’


এ ছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে অর্ধলাখের কাছাকাছি শিক্ষক নিয়োগের সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, এখন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ২০১৯ সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। যেখানে ৬০% নারী, ২০% পোষ্য এবং ২০% পুরুষ কোটার বিধান ছিল।


নতুন প্রস্তাবিত বিধিমালায় এ ধরনের কোনো কোটা রাখার প্রস্তাব নেই। তবে ২০% পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৬১ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৩১ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে