মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

সারিয়াকান্দি যমুনা নদীতে অভিযানে প্রায় ৯লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (৩০জুন) সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।


মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থানে পেতে রাখা ২ হাজার মিটার অবৈধ চায়না জাল (যার বজার মূল্য প্রায় ৭ লাখ টাকা) এবং ১৫০০ মিটার কারেন্ট জাল (যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা) জব্দ করা হয়। এরপর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উপজেলার কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন দৈনিক দেশচিত্রকে জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ ক্ষতিকর সব ধরনের মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও কিছু অসাধু ব্যক্তি তা ব্যবহার করে আসছে।

আরও খবর