ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি

মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুলনার কয়রা খুলনার কয়রা বৈরী আবহাওয়া বিরাজ করছে। মেঘাচ্ছন্ন আকাশ থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে  উপজেলার কপোতাক্ষ, শাকবাড়িয়া, আড় পাঙ্গাশিয়া, শিবসাসহ অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের পানির চাপে কয়রা উপজেলার  বিভিন্ন এলাকার বেড়িবাঁধ অভার ফ্লো( উপচিয়ে) পানি লোকালয়ে প্রবেশ ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের দক্ষিণবেদকাশি গ্রামের বেঁড়িবাধ  ভেঙে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি  হযে পড়েছে সহস্রাধিক  মানুষ। নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধিতে আতঙ্কে রয়েছে গোটা কয়রা উপকূলের মানুষ। 


স্থানীয়দের অভিযোগ, ষাটের দশকে নির্মিত বেঁড়িবাধ কিন্তু এই দীর্ঘ সময়ে স্থায়ী বাঁধ নির্মাণে কোনো  কোন জোরালো উদ্যোগ দেখা যায়নি ।  কখনো কখনো দায়সারা কাজ হয়েছে। ‌এলাকার জনপ্রতিনিধিরা মানুষের কষ্টের কথা কখনোই বিবেচনায় নেয়নি। এখন প্রবল জোয়ারে আবারো বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসি আরও বলেন, বর্তমান এমপি আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনে তিনি জোরালো দাবি জানান উপকূলের মানুষের জন্য টেকসই বেঁড়িবাধের। তিনি নির্বাচিত হওয়ার পর বেঁড়িবাধে জো রালো ভাবে কাজ শুরু হয়যা এখনো দৃষ্টমান তিনি প্রায় দেড়  হাজার কোটি টাকা একটি প্রকল্প পাস করান যা টেন্ডার প্রক্রিয়াধীন আছে,এছাড়া জায়কার অর্থায়ানে  ৩৫০ কোটি  ব্যয়ে বেঁড়িবাধের কাজ চলমান আছে। 


পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ রিংবাঁধ আবারও ভেঙ্গে গেছে উল্লেখ করে দক্ষিণ বেদকাশী এলাকার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান বলেন, দক্ষিণ বেদকাশীর চরামুখা এলাকায় ওয়াবদার ২০০ মিটার রিংবাঁধ শনিবার (১৩ আগস্ট) দুপুরের জোয়ারে ভেঙে যায়। তিনি আরও বলেন, বাঁধ না ভাঙলে পানি উন্নয়ন বোর্ডের ঘুম ভাঙে না।  দক্ষিণ বেদকাশী ইউনিয়ন মানুষের লোনাপানির হাত থেকে মুক্ত করার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।



কয়রা সদরের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান বলেন, সুতির কোনা গেট ও তার আশ -পাশ এলাকা দুপুরে অস্বাভাবিক জোয়ারে পানিতে বাঁধের বিভিন্নস্থান দিয়ে চুইয়ে ও ছোট-বড় ছিদ্র দিয়ে নদীর পানি এলাকায় প্রবেশ করতে দেখা গেছে। আজও অনেক জায়গায় পানি প্রবেশ করছে।‘স্থানীয় জনগণ বিভিন্ন জায়গায় মাটি দিয়ে পানি ঢোকার পথ বন্ধ করছে। কিন্তু আরো পানি বৃদ্ধি পেলে এই বাঁধ টিকিয়ে রাখা যাবে না। পানি উন্নয়ন বোর্ডকে এখনই ব্যবস্থা নিতে হবে,’ বলেন এই জনপ্রতিনিধি। 


পানি উন্নয়ন বোর্ডের এসও মশিউল আবেদীন বলেন, পানি ঢোকার সংবাদ শুনে প্রথম থেকেই আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় সার্বক্ষণিক মনিটরিং করছি। সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি যাচ্ছে ও বেঁড়িবাধ ১ টি জায়গায় ভেঙ্গে গেছে।পানি আটকাতে কাজ চলমান আছে। 


কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অনেক বৃদ্ধি সাথে বৈরী আবহাওয়ার কারনে উপজেলা ঝুঁকি পূর্ণ  ও নিচু বেঁড়িবাধের অনেক জায়গা অভার ফ্লো হয়েছে। দক্ষিণ বেদকাশিতে  রিংবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর রিংবাঁধ মেরামত করা হয়েছিল গতকাল তা আবার ভেঙ্গে যায় জন্য সেখানে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। সেখানে স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ মেরামতের কাজ চলছে। দরকার দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থা গ্রহণ।

Tag
আরও খবর