শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁয় অভিযানের কারণে বাজারে কমতে শুরু করেছে চালের দাম ৩-৪ টাকা

নওগাঁয় অভিযানের কারণে বাজারে কমতে শুরু করেছে চালের দাম ৩-৪ টাকা

নওগাঁয় অভিযানের কারণে বাজারে কমতে শুরু করেছে চালের দাম  ৩-৪ টাকা


নুুরনবি হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :


নওগাঁয় গত এক সপ্তাহ আগে হঠাৎ করেই খোলা বাজারে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম ৫-৬ টাকা করে বৃদ্ধি পেয়েছিলো। এতে করে নাভিশ্বাসে পড়ে খেটে খাওয়া দিন-মজুর শ্রেণির ক্রেতা ও সাধারণ ভোক্তারা। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। চালের দাম সহনীয় পর্যায়ে আনতে গত সপ্তাহের বুধবার থেকে নওগাঁ জেলার অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে। চলমান লাগাতার অভিযানের কারণে চলতি সপ্তাহের শুরু থেকে খোলাবাজারে চালের দাম প্রকার ভেদে প্রতি কেজিতে ৩-৪ টাকা করে কমতে শুরু করেছে। এতে করে খেটে খাওয়া শ্রেণির দিনমজুর মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবুও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এছাড়া অবৈধ মজুতদারদের মজুত না রেখে দ্রুতই বাজারে চালের সরবরাহ ও সকল পর্যায়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং এর মাধ্যমে প্রচার কাজ চলমান রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ওবাইদুল ইসলাম।

সোমবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন চাউল কল ও চাতালে অভিযান পরিচালনা করেছে। এসময় ত্রিমোহনী হাট এলাকায় ধানের চাতালের লাইসেন্স নবায়ন না করে অন্যকে ভাড়া প্রদান করায় এবং বরাদ্দের চেয়ে বেশি সময় ধরে ধান মজুত রাখার অপরাধে মেসার্স অনিক চাউলকে ৫ হাজার টাকা এবং কুবরাতলী মোড়ের মেসার্স মোল্লা এন্ড সন্স রাইচ মিলকে অতিরিক্ত সময় ধরে বরাদ্দের চেয়ে অতিরিক্ত ধান মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চাতালগুলো অন্যকে ভাড়া দেওয়ায় প্রকৃত মালিকদের সতর্কতা প্রদান করা হয়।

উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মকলেছুর রহমান বাবু জানান এবার বৈরী আবহাওয়ার কারণে চাতাল মালিকরা ধান থেকে চাল বের করতে পারেননি। তারপরও যারা সরকারের নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ ভাবে মজুতদেও মাধ্যমে ধান-চালের কারবার কওে আসছেন তাদেরকে আইনের আওতায় আনতে এই ধরণের অভিযানের কোন বিকল্প নেই। এছাড়া মালিক গ্রুপের পক্ষ থেকেও সকলকে সচেতন করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন এই সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান যারা অবৈধ পন্থা অবলম্বন করে ধানের চাতাল পরিচালনা করে আসছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে। যারা বিভিন্ন বাহানায় অবৈধ মজুত বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজারকে অস্থির করার চেস্টা করছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান রাখা হবে। এমন অভিযানে অন্য যারা সতর্ক হবেন না পরবর্তিতে অভিযান চালিয়ে সেই সব ধানের চাতাল ও মিল জব্দ করা হবে। এছাড়া জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক যতদিন না খোলা বাজারে চালের দাম একটি সহনীয় পর্যায়ে না আসছে এবং চালের বাজারে স্থিতিশিল অবস্থা ফিরে না আসছে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর