ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

স্মার্ট এনআইডি বিতরণ শুরু, সংগ্রহ করবেন যেভাবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2025 02:53:03 pm

দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বছর ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালিত হবে এবং অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকদের।



কীভাবে জানবেন আপনার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কি না


স্মার্টকার্ড প্রস্তুত হয়েছে কি না, তা খুব সহজেই অনলাইনে চেক করা সম্ভব। এর জন্য যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে:

www.nidw.gov.bd(http://www.nidw.gov.bd)



সেখান থেকে-


* “Smart Card Status Check” অপশনে ক্লিক করুন

* এরপর আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করুন।



*যদি স্ট্যাটাসে লেখা আসে “Completed”, এবং একটি Box ID Number দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে।

অন্যদিকে “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” দেখালে বুঝবেন, আপনার কার্ডটি এখনো প্রস্তুত হয়নি বা আপনি এই ধাপে কার্ড পাচ্ছেন না।


কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন?


স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহের দুটি উপায় রয়েছে:


১. নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে


ইসি ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত দিনে পুরাতন এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে সেখানে কার্ড সংগ্রহ করা যাবে।


২. উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি


যারা নির্ধারিত স্থানে যেতে পারেন না, তারা চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকেও স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই এনআইডি নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র* সঙ্গে রাখতে হবে।


 

কেন জরুরি স্মার্ট এনআইডি


বর্তমানে স্মার্ট এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং ব্যাংকিং, পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং, জমি রেজিস্ট্রি, কর প্রদানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি নাগরিক সেবা গ্রহণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কি না, তা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে তা সংগ্রহ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

আরও খবর