মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

'উপ-উপাচার্যের খবর আছে’— সাবেক শিক্ষার্থীর হুমকি

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) জুলাইয়ের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালনকালে কুবি শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসান কামরুলের বিরুদ্ধে। উপদেষ্টাকে ফুল দেওয়াকে কেন্দ্র করে হাসান কামরুল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জোরে হুংকার দিয়ে বলেন ‘উপ-উপাচার্যের খবর আছে।' ১১ জুলাই (শুক্রবার) প্রক্টর বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এ অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাসান কামরুল (মো. কামরুল হাসান) একাধিকবার অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ফুল দেওয়ার বিষয়ে তাঁকে অবহিত করেন। প্রতিবারই তিনি তাকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মহোদয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন। একপর্যায়ে মোতাসিম বিল্লাহ নিজেই বিষয়টি উপ-উপাচার্যকে জানালে তিনি বলেন, ‘সময় স্বল্পতার কারণে মঞ্চে নয়, গেটে ফুল দেওয়া যেতে পারে।’ এই বার্তা হাসান কামরুলকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জোরে হুংকার দিয়ে বলেন ‘উপ-উপাচার্যের খবর আছে।’ মোতাসিম বিল্লাহ তাকে শান্ত করতে চাইলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে হাতে ইশারা করে ও চোখ রাঙিয়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনাটি উপস্থিত শিক্ষার্থী, সাংবাদিক, অতিথি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই ঘটে। সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহর ভাষ্যমতে, ‘হাসান কামরুল ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠানটি বানচাল করতে এসেছিলেন এবং তিনি আগের রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।’ অভিযোগে আরও বলা হয়, ‘এ ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাফল্য, ব্যর্থতা বা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে আসছেন। তিনি বর্তমান শিক্ষার্থীদের মধ্যে হতাশা, নেতিবাচকতা ও প্রশাসনের প্রতি অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টাও করছেন।’ এবিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার চীফ রিপোর্টার মানিকুল আজাদ বলেন, আমরা বিষয়টি তদন্ত করবো। এরপর যদি সত্যতা পাই তাহলে ব্যবস্থা নিব। সে যে কাজটা করেছে এটা বাসস'র নীতিমালা বিরোধী। বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে, কামরুল অতীতেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করেছেন এবং তদবির করেছেন। তার দাবিগুলো অগ্রাহ্য হলে তিনি প্রশাসনের প্রতি সবসময়ই বিভিন্ন ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী, অধ্যাপক আবদুল মঈন এবং বর্তমান উপাচার্য অধ্যাপক হায়দার আলীর সময়েও তার এমন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কখনো নিজেকে আওয়ামী লীগপন্থী, আবার কখনো বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে তার একটি জন্মদিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। তবে বর্তমানে কুবি ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ’র সঙ্গেও তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
আরও খবর