৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা

শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননায় ইবি জিয়া পরিষদের নিন্দা ও প্রতিবাদ

মাহফুজুল হক পিয়াস, ইবি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। 


রবিবার (১৩ জুলাই) ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডঃ ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ৩ দফা দাবি সংবলিত এক বিবৃতিতে তথ্য জানা যায়। 


বিবৃতিতে বলা হয়, "কিছু দুর্বৃত্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর পদাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে চরম অসভ্যতা ও ধৃষ্টতা প্রদর্শন করেছে। এর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে প্রকাশ্যে মিছিলও করেছে তারা।


জিয়া পরিষদ এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  সরকারের কাছে ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো, এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহনশীলতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পরিবেশ নিশ্চিত করা।


জিয়া পরিষদের নেতৃবৃন্দ দেশবাসী ও সর্বস্তরের জাতীয়তাবাদী জনতাকে আহবান জানান- সকলেই যাতে এমন অপচেষ্টা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের মর্যাদা রক্ষায় যেন ঐক্যবদ্ধ থাকে।

আরও খবর