অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামে গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বসত বাড়ী থেকে প্রায় ১১ কেজি ওজনের গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে কচাকাটার কালীগঞ্জ ইউনিয়নের নামারচর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 


আটককৃতরা হলেন, কালীগঞ্জ ইউনিয়নের নামারচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মাহবুব রহমান (৪৮) ও মাহবুব রহমানের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নামারচর এলাকার ওই দুই মাদক ব্যবসায়ীর নিজ বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ৪শ গ্রাম ওজনের গাঁজার গাছসহ তাদেরকে আটক করা হয়েছে। ওই গাঁজার গাছের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার ৮শ টাকা বলে জানিয়েছেন পুলিশ। 


কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসত বাড়ী থেকে গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৫১ মিনিট আগে