ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

পবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)-তে শ্রদ্ধা,শোক ও প্রত্যয় নিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি আয়োজন করে পবিপ্রবি পরিবার। কর্মসূচির মধ্যে ছিল—শোকর‍্যালি, আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, দোয়া-মাহফিল ও মোনাজাত।


সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মহসীন হোসেন খান। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব প্রফেসর ড. মাসুদুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির  ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন—“২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ২০২৪ সালের এই আন্দোলন একদফা দাবিতে রূপ নেয়। ছাত্র-জনতার প্রবল চাপের মুখে স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের রক্তের ঋণ শোধ করতে আমাদের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।


এছাড়া বক্তব্য রাখেন— এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. মামুন অর রশীদ, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সুজাঙ্গীর কবির সরকার, এম. কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ,  জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, সহযোগী অধ্যাপক এ. বি. এম. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, হাচিব মোহাম্মদ তুষার, সিএসই অনুষদের প্রভাষক মুহতাসিম, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রভাষক রাফিয়াতুল জান্নাতুল, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ, আবু তাহের উজ্জ্বলসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতীন নাঈম জীবন, নুরুন্নবী সোহান, ফরিদুল ইসলাম, সোলায়মান বান্না, তানভীর আহমেদ ও ইব্রাহীম কবির সবুজ। কর্মচারীদের মধ্যে মোশারেফ হোসেন, মাহবুবুর রহমান ও মিতু তাড়ুয়াও স্মৃতিচারণ করেন।


অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

আরও খবর