ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

পবিপ্রবি সাংবাদিক সমিতির দুই মাসব্যাপী “জারনালিজম এন্ড কমিউনিকেশন” প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

পবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জারনালিজম এন্ড কমিউনিকেশন” শীর্ষক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৯ জুলাই) কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।


‎প্রায় দুই মাস ধরে চলা এই পেশাজীবন-উন্নয়ন কর্মশালার উদ্বোধন হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে মৌলিক ও উন্নত পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।


‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড মো: আতিকুর রহমান  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন।


‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন,“শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন; এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এবং বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, “বর্তমান বিশ্বে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন অপরিহার্য, এবং এই কর্মশালা তাদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সমাপনী অনুষ্ঠানে সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।


‎এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এক লক্ষণীয় ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছে।

আরও খবর