ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রামে সাংবাদিক আবু আজাদদের ওপর হামলার প্রতিবাদে সিইউজে’র সমাবেশ

সাংবাদিক আবু আজাদদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বিক্ষোভ মিছিল

 


  




  চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ইট ভাটার সংবাদ সংগ্রহকালে   দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক আবু আজাদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান আসামি ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। আসামীরা গ্রেফতার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারীও দেন তারা।

সিইউজে’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।

সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের ও এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব ও ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মহসীন চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, সিইউজে’র সদস্য কুতুব উদ্দিন চৌধুরী সহিদুল ইসলাম সহিদ, আল রাহমান, সুবল বড়ৃয়া, রাহল কান্তি দাশ, ওমর ফারুক, হুমায়ুন মাসুদ, অনুপম শীল, চম্পক চক্রবর্তী, কাঁকন দাশ, নয়ন চক্রবর্তী, ইফতেখার মারুফ, ইকবাল হোসেন, সনজীব দে বাবু, মিজানুর রহমান ইউসুফ, নুর মোহাম্মদ রুবেল, সুজন আচার্য্য, কমল দাশ, বাচ্চু বড়ুয়া, এমএ হান্নান কাজল, এমরাউল কায়েস মিঠু ।

আরও খবর